Research Assistants
AI research assistants are designed to help you find and understand information quickly and efficiently. They go beyond simple search engines by synthesizing information and providing direct answers.
| Tool | How It Works |
|---|---|
| Perplexity.ai | Acts as a conversational search engine. Instead of just giving you links, it reads multiple sources and provides a summarized answer with citations, making it excellent for company research. |
| Consensus.app | This tool specializes in scientific research. It uses AI to search through peer-reviewed papers and extract direct answers to your questions, showing you what the scientific consensus is on a topic. |
Note-Taking & Summarizing Tools
These tools help you automate the process of taking notes and summarizing long documents or videos, saving you hours of manual work.
| Tool | How It Works |
|---|---|
| Otter.ai | This tool uses AI to transcribe audio in real-time.You can use it during a lecture or meeting, and it will generate a full, searchable text transcript, effectively automating your note-taking.td> |
| Scholarcy.com | Designed for academic papers, Scholarcy reads a document and breaks it down into a structured summary, highlighting key points and creating a "flashcard" version of the content. |
| Chatdoc.com | This tool allows you to "chat" with your documents.You upload a PDF, and then you can ask the AI questions about the content, and it will find and explain the relevant information. |
Writing & Presentation Assistants
These AI tools act as your creative partner, helping you write essays, generate presentation slides, and check your grammar.
| Tool | How It Works |
|---|---|
| Jenni.ai | An AI writing assistant that helps you write research papers and essays faster by providing suggestions, citations, and paraphrasing help. |
| Tome.app | A presentation generator that creates entire slide decks from a single text prompt.You describe your topic, and it generates the slides, text, and images for you. |
| Quillbot.com | A powerful tool that not only checks for grammar mistakes but can also paraphrase sentences, summarize text, and help you improve the fluency of your writing. |
Graphy: Data Visualization & Charting Tool ডেটা ভিজ্যুয়ালাইজেশনের AI সহায়ক
ঘণ্টার পর ঘণ্টা Excel-এ চার্ট বানাতে গিয়ে ক্লান্ত লাগে আমাদের বেশ, তাই না?
মাত্র এক ক্লিকেই আপনার এলোমেলো, বোরিং ডেটাকে পরিণত করুন অসাধারণ সব আকর্ষণীয় চার্টে। কোনো ডেটা ক্লিনিং বা প্রস্তুতির ঝামেলাই নেই!
পরিচিত হোন Graphy সাথেঃ
- ডেটা কানেক্ট করুন সহজেই: Google Sheet লিঙ্ক করুন, CSV/Excel ফাইল আপলোড করুন, ডেটা পেস্ট করুন অথবা AI-কে বলুন আপনার জন্য ডেটা খুঁজে আনতে!
- অটোমেটিক ইনসাইট: এর স্মার্ট AI ইঞ্জিন নিজে থেকেই আপনার ডেটা বিশ্লেষণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাইলাইট করবে এবং বুঝিয়েও দেবে কেন এটা গুরুত্বপূর্ণ।
- ডেটার সাথে চ্যাট করুন: শুধু চ্যাট করে বলুন কী ধরনের চার্ট চান, অথবা আপনার ডেটা থেকে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করুন সেকেন্ডের মধ্যে।
- সব ধরনের চার্ট: বার, লাইন, পাই, ফানেল, হিটম্যাপ, টাইম সিরিজসহ কয়েক ডজন চার্ট থেকে বেছে নিন আপনার পছন্দেরটি।
- নিজের ব্র্যান্ডিং, নিজের মতো: চার্টগুলোকে নিজের ব্র্যান্ডের কালার ও ফন্ট দিয়ে সাজান, তারপর এক্সপোর্ট করে ব্যবহার করুন স্লাইড, রিপোর্ট বা সোশ্যাল মিডিয়া পোস্টে।
- অটোমেটেড রিপোর্টিং: লাইভ ডেটার সাথে চার্ট অটোমেটিক আপডেট রাখুন। এখন রিপোর্টিং হবে আরও দ্রুত, সিদ্ধান্ত নেওয়া হবে আরও সহজ!
বিশ্বের ৩ লক্ষেরও বেশি ডেটা স্টোরিটেলার এবং Coatue, General Catalyst-এর মতো বড় বড় বিনিয়োগকারীদের আস্থার নাম Graphy!
মাত্র ৫ মিনিটে বানিয়ে ফেলুন নিজের AI অ্যাসিস্ট্যান্ট (100% ফ্রি!)
নিজের ব্যক্তিগত সহকারী, কনটেন্ট রাইটার বা যেকোনো কাজের জন্য বানিয়ে নিন পার্সোনাল AI।
- ধাপ ১: Google Gemini-তে যান
gemini.google.com এ যান।
"Gem Manager" অপশনে ক্লিক করুন এবং "New Gem" বাটনে ক্লিক করুন।
Gems হলো নিজের মতো করে ডিজাইন করা AI অ্যাসিস্ট্যান্ট। গুগল কিছু রেডিমেড Gem-ও দিয়েছে! - ধাপ ২: নাম দিন এবং নির্দেশনা সেট করুন (Brain)
Gem-এর একটি সুন্দর নাম দিন।
নির্দেশনা (Instructions) লিখুন—AI কী করবে, কীভাবে কথা বলবে, বা কোন টাস্ক পূরণ করবে তা বুঝিয়ে দিন।
Magic Pencil ✏️ আইকন ব্যবহার করে নির্দেশনাকে আরও উন্নত করুন। - ধাপ ৩: নিজস্ব জ্ঞান (Knowledge) বা নলেজ বেইজ যোগ করুন
"Knowledge" সেকশনে গিয়ে প্রয়োজনীয় PDF, Docs বা ছবি আপলোড করুন।
ফাইলগুলো যেকোনো সময় ডিলিট বা পরিবর্তন করতে পারবেন।
এভাবে AI-কে নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে আরও পার্সোনালাইজড ও স্মার্ট করুন! - ধাপ ৪: ফাইনাল করার আগে পরীক্ষা করুন
ডানদিকের Preview উইন্ডো ব্যবহার করে দেখে নিন AI কেমন উত্তর দিচ্ছে।
উত্তর পছন্দ না হলে নির্দেশনা পরিবর্তন করে আবার পরীক্ষা করুন। - ধাপ ৫: যেকোনো সময় এডিট করুন
Gem Manager-এ গিয়ে Edit অপশনে ক্লিক করুন এবং নির্দেশনা বা Knowledge ফাইল পরিবর্তন করুন।
"Update" বাটনে ক্লিক করলেই AI নতুন নির্দেশনা অনুযায়ী কাজ করবে!
ChatGPT Canvas: Google Docs-এর মতো AI এডিটর!
ChatGPT-এর এই গোপন ফিচারটি ৮০% মানুষই জানে না! ChatGPT-কে একদম Google Docs এর মতো ইন্টারফেইস দিয়ে যে কোন কাজে ইউজ করতে পারেন!
এতদিন আমরা ChatGPT-কে প্রশ্ন করতাম আর ও উত্তর দিত। কিন্তু বড় লেখা, কোডিং বা প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে চ্যাটবক্সের মধ্যে সব জগাখিচুড়ি হয়ে যেত। সেই সমস্যার সমাধানই হলো Canvas!
এটা ChatGPT-কে Google Docs-এর মতো একটি পাওয়ারফুল এডিটিং টুল বানিয়ে দিয়েছে, যেখানে AI আপনার সাথে মিলে কাজ করবে।
পোস্টটি এখনই Save করে রাখুন, কারণ এই ১০টি কাজ আপনার প্রোডাক্টিভিটি অনেক অনেক বাড়িয়ে দিবে!
ChatGPT Canvas দিয়ে যা যা করতে পারবেন (যা সাধারণ চ্যাটে প্রায় অসম্ভব):
- বড় ডকুমেন্ট বা আর্টিকেল বা রিসোর্স বা কোড এর লাইভ এডিটিং (Live Editing)
আর ছোট ছোট অংশে ভাগ করে নয়। ৩,০০০ শব্দের রিসার্চ পেপার বা ব্লগ পোস্ট এখন এক ক্যানভাসেই লিখুন আর এডিট করুন, কোনো কিছুই হারাবে না। - সহজ ভার্সন কন্ট্রোল (Version Control)
লেখার দুটি আলাদা ভার্সন বানান, তুলনা করুন, আগের ভার্সনে ফিরে যান—কোনো রকম কপি-পেস্টের ঝামেলা ছাড়াই। - টিমওয়ার্ক এখন আরও সহজ (Seamless Collaboration)
আপনি লিখুন, AI বা আপনার কোনো বন্ধু সেখানে কমেন্ট বা সাজেশন দেবে, যা আপনি এক ক্লিকেই গ্রহণ বা বাতিল করতে পারবেন। Google Docs-এর মতো, কিন্তু সাথে থাকছে AI! - ফোকাসড কনটেক্সট (Focused Context)
পুরো প্রজেক্ট চোখের সামনে থাকে। গল্পের সব চ্যাপ্টার বা রিপোর্টের সব সেকশন একসাথে এডিট করুন, চ্যাট হিস্ট্রিতে কিছুই হারাবে না। - টার্গেটেড AI কমেন্টস (Inline AI Comments)
লেখার কোনো দুর্বল বা আপনার মনমতো না হওয়া পার্টটা হাইলাইট করলে AI সেখানে এডিটরের মতো কমেন্ট করে সাজেশন দেবে। যেমন: "এই প্যারাগ্রাফে আরও ডেটা যোগ করা প্রয়োজন।" - বড় প্রজেক্ট ম্যানেজমেন্ট (Structured Projects)
বই লেখা, অ্যাপ বানানো বা স্টার্টআপের পিচ ডেক তৈরির মতো বড় প্রজেক্ট এখন অনেক গোছানোভাবে করা সম্ভব। - মাল্টি-ফরম্যাট আউটপুট (Multi-Format Output)
Markdown, কোড বা সাধারণ লেখা—যেকোনো ফরম্যাটেই কাজ করুন, ফাইনাল আউটপুটে ফরমেটিং নষ্ট হবে না। GitHub-এর জন্য README.md ফাইল বানানো এখন পানির মতো সোজা। - AI এখন আপনার সহ-লেখক (True Co-Writer)
এখন AI শুধু উত্তরদাতা নয়, আপনার লেখার পার্টনার। আপনি গল্পের ডায়লগ লিখুন, AI বর্ণনা যোগ করবে। একসাথে একটি উপন্যাসও লিখে ফেলতে পারবেন! - একসাথে একাধিক ভার্সন টেস্ট (Parallel Experimentation)
একটি বিজ্ঞাপনের দুটি ভিন্ন কপি পাশাপাশি রেখে দেখুন কোনটা বেশি ভালো লাগছে। আইডিয়া হারাবার ভয় নেই আর! - ক্লিন এবং রেডি ফাইল (Cleaner Final Deliverables)
চ্যাটবক্সের বাড়তি লেখা বা instructions কপি করার দরকার নেই। ক্যানভাস থেকে সরাসরি একটি পরিষ্কার, পাবলিশ করার জন্য রেডি ফাইল এক্সপোর্ট করুন।
কীভাবে ক্যানভাস ব্যবহার করবেন?
- ChatGPT-তে সাধারণ চ্যাটের মতোই শুরু করুন। প্রম্পট দিন এমন: “Use canvas to draft a blog post” অথবা “open a canvas for coding.”
- ChatGPT অটোমেটিক্যালি আপনাকে ক্যানভাস এডিটরে নিয়ে যাবে। ব্যস, শুরু করুন আপনার কাজ!
এককথায়, Canvas আপনার ChatGPT ব্যবহারের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেবে। এটি এখন শুধু প্রশ্ন-উত্তরের টুল নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাইটিং ও কোডিং এনভায়রনমেন্ট।
পরিচিত হোন Notta-র সাথে!
Notta একটা ফ্রি অনলাইন টুল যা যেকোনো অডিও বা ভিডিওকে টেক্সটে পরিণত করে দেবে এক নিমিষেই!
- সম্পূর্ণ বিনামূল্যে: কোনো খরচ ছাড়াই আপনার কাজ শুরু করুন।
- সুপার ফাস্ট: মাত্র ৩ ক্লিকে মিনিটের মধ্যে পেয়ে যান আপনার ট্রান্সক্রিপ্ট।
- সব ধরনের ফাইল সাপোর্ট করে মোটামোটি: অডিও (MP3, WAV) বা ভিডিও (MP4, MOV), প্রায় সব ফরম্যাটেই কাজ করে।
- অসাধারণ অ্যাকুরেসি: প্রায় 98.86% পর্যন্ত নির্ভুল ট্রান্সক্রিপশন পাওয়া সম্ভব।
- ৫৮টির বেশি ভাষা সাপোর্ট করে: বাংলাসহ বিশ্বের বিভিন্ন ভাষায় কাজ করে।
- AI সামারি: লম্বা অডিওর মূল কথাগুলো AI নিজে থেকেই সংক্ষিপ্ত করে দেবে।
- ১০০% সেইফ: আপনার ফাইল এবং ডেটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে ওদের সার্ভারে...এইদিক দিয়ে সেইফ বলা যায়।
কাদের কাদের কাজে লাগবে এই টুলটা?
- স্টুডেন্ট (লেকচার নোট তৈরির জন্য)
- প্রফেশনাল (মিটিংয়ের নোটস ও কার্যবিবরণী)
- সাংবাদিক (ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট করতে)
- কনটেন্ট ক্রিয়েটর (ভিডিওর সাবটাইটেল বানাতে)
জাস্ট এখনই আপনার একটা ফাইল আপলোড করুন এবং টেস্ট করে ফেলুন 😉
লিঙ্কঃ notta.ai
AI দিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ লেখার A-to-Z গাইডলাইন
আপনার ক্যারিয়ারের উন্নতি, ফান্ডিং জোগাড় করা কিংবা স্বপ্নের ভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য গবেষণা প্রকাশ করাটা ভীষণ জরুরি। আর এখন আপনার হাতে আছে AI সুপারপাওয়ার - সুতরাং কাজটা আগের চেয়ে এখন আরো অনেক বেশী সহজ! ভালো কাজও অনেক সময় দুর্বল লেখার কারণে বাতিল হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে চলুন দেখে ফেলি এই AI-Powered ধাপে ধাপে বৈজ্ঞানিক প্রবন্ধ লেখার গাইডলাইনটা! মূল কাজটা আসলে আপনিই রিসার্চ করবেন, তবে এআই দিয়ে সেটাকে পলিশ করে নিতে পারবেন বেশ ভালোভাবেই!
এই পোস্টটি Save করে রাখুন, পেপার লেখার সময় এটি আপনাকে অনেক অনেক হেল্প করবে, ফর সিউর 🙂
- Title (শিরোনাম)
টাইটেল জাস্ট শুধু একটা নাম নয়, এটা আপনার কাজের ব্র্যান্ডিং। এমনভাবে লিখুন যেন পাঠক প্রথম দেখাতেই আকৃষ্ট হয়।
কী করবেন: মূল বিষয় (Drug), কাদের ওপর গবেষণা (Population), ধরণ (Design) এবং মূল ফলাফল (Finding) এক লাইনে তুলে ধরুন।
প্রো-টিপস: আপনার পুরো আর্টিকেল লেখার পর ChatGPT বা Claude-কে বলুন:Based on this abstract, suggest 10 catchy, informative, and SEO-friendly titles for a scientific paper, keeping a character limit of 150. - Abstract (সারসংক্ষেপ)
পুরো পেপারের 'ট্রেইলার' ধরতে পারেন এইটাকে। এটি পড়েই একজন সিদ্ধান্ত নেবেন আপনার পুরো প্রবন্ধটি তিনি পড়বেন কি না।
কী থাকবে: Background, Methods, Results, Conclusion (IMRAD) - এই ৪টি পয়েন্টে পুরো গবেষণার নির্যাস তুলে ধরুন।
প্রো-টিপস: আপনার পুরো পেপারটি AI টুল (যেমন: ChatGPT-4, Scholarcy) -কে দিয়ে বলুন:Summarize this paper into a structured abstract of 250 words with Background, Methods, Results, and Conclusion sections. - Introduction (ভূমিকা)
এখানে আপনি বলবেন ‘কেন’ এই গবেষণাটি গুরুত্বপূর্ণ।
কাঠামো:- কী জানা আছে (Known)
- কী জানা নেই (Gap)
- আপনার উদ্দেশ্য (Objective)
- কীভাবে সমাধান করছেন (Strategy)
- Methods (পদ্ধতি)
এমনভাবে লিখুন যেন অন্য একজন গবেষক আপনার কাজটি হুবহু পুনরায় করতে পারেন (Reproducibility)।
কী থাকবে: Study Design, Population, Measurements, Ethical Considerations এবং Statistical Analysis-এর বিস্তারিত বর্ণনা দিন।
প্রো-টিপস: আপনার পদ্ধতির জটিল অংশগুলো সহজ ভাষায় লেখার জন্য AI ব্যবহার করুন। কোনো নির্দিষ্ট statistical test-এর স্ট্যান্ডার্ড বর্ণনা খুঁজে পেতে AI-কে জিজ্ঞেস করুন। যেমন:Provide a standard description for a two-tailed t-test for a methods section. - Results (ফলাফল)
শুধু ফ্যাক্টস, কোনো ফিকশন থাকা চলবে না এইখানে 🙂 এখানে কোনো রকম ব্যাখ্যা বা মতামত ছাড়া শুধু ‘কী পেয়েছেন’ তা উপস্থাপন করুন।
কী করবেন: Methods সেকশনের ক্রম অনুযায়ী ফলাফল সাজান। টেবিল ও ফিগার ব্যবহার করুন, কিন্তু টেক্সটে সেগুলোর Repeat করবেন না।
প্রো-টিপস: আপনার টেবিলের ডেটা AI-কে দিয়ে বলুন:Describe the key findings from this table in a clear paragraph for a results section.এমনকি ডেটা ভিজ্যুয়ালাইজেশনের জন্য R বা Python কোডও জেনারেট করতে পারেন! - Discussion (আলোচনা)
এই অংশে আপনার প্রাপ্ত ফলাফলের মেইন জিনিসটা ব্যাখ্যা করুন এবং অন্যান্য গবেষণার সাথে কম্পেয়ার করুন।
কী করবেন: মূল ফাইন্ডিং দিয়ে শুরু করুন। আপনার কাজ কীভাবে জ্ঞানের শূন্যস্থান পূরণ করলো তা তুলে ধরুন। গবেষণার সীমাবদ্ধতা (Limitations) উল্লেখ করতে দ্বিধা করবেন না।
প্রো-টিপস: আপনার রেজাল্ট এবং কয়েকটি প্রাসঙ্গিক পেপারের Abstract AI-কে দিয়ে বলুন:Based on my findings [your results] and these related studies [abstracts], what are the potential implications and novel aspects of my research?এটি আপনাকে নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করবে। - References (তথ্যসূত্র)
আপনার কাজের ভিত্তি ও স্বচ্ছতা! সঠিকভাবে রেফারেন্স দেওয়া আপনার কাজের বিশ্বাসযোগ্যতা বাড়ায়।
প্রো-টিপস: Mendeley, Zotero বা EndNote-এর মতো রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করুন। এগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার টার্গেট জার্নালের ফরম্যাট অনুযায়ী সাইটেশন ও বিব্লিওগ্রাফি তৈরি করে দেবে, যা আপনার ঘণ্টার পর ঘণ্টা সময় বাঁচাবে।
নোট ০১: AI আপনার সহকারী, আপনার বিকল্প নয়। AI দ্বারা তৈরি যেকোনো তথ্য অবশ্যই নিজে যাচাই করুন এবং নিশ্চিত হয়ে নিন যে এতে কোনো ভুল বা Plagiarism নেই। আপনার গবেষণার চূড়ান্ত দায়ভার আপনারই।
নোট ০২: আমার এই পোস্টের ভিত্তি হচ্ছে F. Ecarnot , M.-F. Seronde, R. Chopard, F. Schiele, N. Meneveau নামক স্বনামধন্য রিসার্চারদের করা একটা গাইডলাইন! আপনারা কেউ সেটা পড়তে চাইলে, এই পিডিএফটা চেক করুনঃ PDF Link
নোট ০৩: এই ভিডিওটা নোট ২ এর গাইডলাইন মোতাবেক NoteBook LM বানিয়ে দিয়েছে 🙂 - ভিডিও লিঙ্ক